প্রেসকার্ড ডেস্ক: বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পানিহাটির ২৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, পানহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ঘোলা এলাকায় পরপর বেশ কয়েকটি বোমা পড়ে। তবে স্থানীয়রা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে আঙুল তোলেনি।
কিন্তু বিজেপির অভিযোগ, তৃণমূলই এই কাণ্ড ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তবে ঘটনা ঘিরে প্রবল আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারা এই ঘটনায় জড়িত, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, প্রথম থেকেই পানিহাটি আসনটি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছিল, তবে ভোট মিটেছে নির্বিঘ্নেই। কিন্তু ভোট পরবর্তীতে বোমাবাজি ঘিরে আতঙ্ক ছড়াল।

No comments:
Post a Comment