স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন দুই ব্যক্তি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 April 2021

স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন দুই ব্যক্তি


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এসে মানবিকতার পরিচয় দিল দিনহাটার এক যুবক ও আলিপুরদুয়ারের এক ব্যক্তি। জানা গিয়েছে, আলিপুরদুয়ার বারোবিশার বাসিন্দা বরুণ শীলের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল। কিন্তু রক্তের গ্রুপ ছিল দুষ্প্রাপ্য 'এবি নেগেটিভ' এবং সেই রক্ত সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছিল পরিবারের পক্ষে। 


জেলার প্রতিটি ব্লাড ব্যাংক বর্তমানে রক্তাশূন্য। অনেক খোঁজাখুজি, যোগাযোগ করেও কোন সুরহা হয়নি। শেষ মেষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন দিনহাটার যুবক সুমিত সাহা এবং আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা রঞ্জন মজুমদার। 


রবিবার সকাল ১১টায় আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাংকে রক্তদান করে তারা। এর পর আলিপুরদুয়ারের একটি নার্সিংহোমে ওই রোগীকে ২ প্যাকেট রক্ত দেওয়া হয়। স্বেচ্ছায় রক্তদানকারী দুজনকে ধন্যবাদ জানিয়েছে ওই রোগীর পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad