নিজস্ব প্রতিনিধি,পশ্চিম বর্ধমান: সোমবার বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের জিতপুর থেকে কুসুমকানালি মোর পর্যন্ত তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে ঝড় তুল্লেন সিনেমা জগতের খ্যাতনামা অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ শতাব্দী রায় ৷
হুডখোলা গাড়িতে করে প্রার্থী বিধান উপাধ্যায়কে সাথে নিয়ে প্রচার সারেন তিনি ৷ এদিনের প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, সালানপুর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ আরও অনেকে ৷
দলীয় কর্মীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রার্থীকে নিয়ে প্রচার সেরে সংবাদ মাধ্যমে শতাব্দী রায় বলেন, বারাবনি থেকে তৃতীয়বারের জন্যে বিধায়ক হচ্ছেন বিধান উপাধ্যায় ৷ সাধারণ মানুষের উচ্ছ্বাসই তা বলে দিচ্ছে ৷ একই সাথে শীতলকুচির ঘটনাকেও দুঃখজনক বলে কেন্দ্রের সরকারের তীব্র সমালোচনা করেন ৷

No comments:
Post a Comment