নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নির্বাচন পরবর্তী অশান্তি শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ,নৌকাঘাট সংলগ্ন পোড়াঝাড়ে এলাকায়। শনিবার ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের এই পোড়াঝাড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয় বলে দাবী বিজেপি কর্মীদের।
রবিবার সকালে পোড়াঝাড়ে যান ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি।তার সঙ্গে বহু বিজেপি কর্মীরাও গিয়েছিলেন সেখানে। পোড়াঝাড় এলাকাবাসীদের অভিযোগ, বিজেপি প্রার্থী লোক নিয়ে এসে হুমকি দেয়।এরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।
এদিকে এনজেপি থানায় যান প্রার্থী শিখা চ্যাটার্জি।সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।তাদের বক্তব্য, গতকাল রাতে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে।
অন্যদিকে তৃণমূলের থেকেও বলা হয়, তৃণমূলের নেতা-কর্মীদের ওপরেও হামলা চালিয়েছে বিজেপি। ঘটনাস্থলে যান তৃণমূলের প্রার্থী গৌতম দেব।

No comments:
Post a Comment