নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার: রবিবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া গেরগেন্ডা নদীতে অনুষ্টিত হল অনুষ্ঠিত ছট পুজা।
এদিন বীরপাড়া বিভিন্ন এলাকার প্রচুর ভক্ত নদীতে নেমে অস্তমিত সূর্য্যকে প্রনাম করে পুজা দেন। তবে নদীতে হাটু জল থাকায় পুজারীদের কিছুটা সমস্যার হয়।তবু ও শ্রদ্ধা ভক্তি কোন ত্রুটি ছিল না।
এবারও পুর্বের কমিটির উদ্যোগে পুজাটি অনুষ্ঠিত হয় বলে জানান ওম প্রকাশ শা এবং নগেন্দ্র কুমার শিং।এই দুজনেই জানান, করোনা বিধি মেনে এ অস্তমিত সূর্য্যকে পুজা দিয়ে প্রথম পর্বের পুজা শেষ করা হয়।
তবে বিনা মূল্যে আগত ভক্তদের মাস্ক বিতরন করা হয়।পর দিন ভোরে উদিয়মান সূয্যকে পুজা দিয়ে এবছরের মতো পুজা শেষ করা হবে বলে জানা গিয়েছে।


No comments:
Post a Comment