নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বুধবার নন্দীগ্রামে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর ছড়িয়ে পরতেই রাজ্যের চার দিকে বিক্ষোভ শুরু হয়ে যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।
বৃহস্পতিবার দার্জিলিং লোকসভার অন্তর্ভুক্ত শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওর্য়াডের সূর্যনগর মাঠে প্রাতঃভ্রমণ করতে আসা সকলের সঙ্গে মিলিত হন এবং চায়ের আড্ডায় কর্মীদের সঙ্গে অনেকক্ষন কথা বলেন।
ওমপ্রকাশ বাবু ভোট প্রচারে এসে গতকালের ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত এবং ইচ্ছা কৃত বলে অভিযোগ করেন এবং গতকালের ঘটনার পেছনে রাজ্যের ডিজিকে অপসারণের সম্পূর্ণ যোগ সাজেস রয়েছে বলে গুরুতর অভিযোগ আনেন। এছাড়া এর সম্পুর্ণ দায় নির্বাচন কমিশন কে নিতে হবে ও সঠিক ভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে ।

No comments:
Post a Comment