নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিতাই-শিতলখুচি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
তৃণমূল কংগ্রেস নেতা শাহের আলি মিঞা জানান "সোমবার রাতে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাগলাপীড় এলাকায় তাদের দলীয় কার্যালয়ে ও বাজারে লাগানো ফ্ল্যাগ, ফেষ্টুন, ব্যানার আগুন লাগিয়ে দেওয়া হয়। অবিলম্বে ঘটনায় দোষীদের গ্রেফতার না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
তিনি জানান, ঘটনার লিখিত অভিযোগ করা হবে। এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সিতাই-শিতলখুচি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। খবর পেয়ে শিতলখুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।
বিজেপির zp18মন্ডল সভাপতি পবিত্র বর্মন জানান, "তৃণমূলের পক্ষ থেকেই শান্ত এলাকাকে অশান্ত করতেই পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় বিজেপির কোনও কর্মীর যোগ নেই। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যেতেই এই ঘটনা ঘটছে।"

No comments:
Post a Comment