জমি বিবাদকে কেন্দ্র করে বচসা, প্রাণ গেল ১ ব্যক্তির - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 March 2021

জমি বিবাদকে কেন্দ্র করে বচসা, প্রাণ গেল ১ ব্যক্তির


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:  জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি থেকে থেকে খুন, মৃত ১। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ থানার সীতাহার গ্রামে। প্রতিদিনের মতো সোমবার সকালে আব্দুল মান্নান ও তার ভাই জমিতে কাজ করতে যান।  গিয়ে দেখেন যে জমি তারা কিনেছিলেন, সেই জমির আগের মালিক ফয়জুর রহমান সেই জমি ঘিরে রেখেছিলেন। অর্থাৎ আব্দুল মান্নানের জমির  রাস্তা ঘেরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ। এই বিবাদ কেড়ে নিল একটি জীবনকে। 


পারিবারিক সূত্রে জানা যায়, ফুইজুল রহমান এবং তার ছেলেরা মিলে মান্নানকে লাঠি দিয়ে প্রচন্ড প্রহার করে। সেখানেই আব্দুল মান্নান লুটিয়ে পড়েন। সেই সাথে আব্দুল মান্নানের ভাই নওশাদ আলীকেও যথেষ্ট প্রহার করে এবং সেখানেই সে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে গ্রামের সকলে ছুটে এলে আহত নওশাদ আলিকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাস্পাতালে নিয়ে আসা হয়।   


বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি  হাসপাতালে চিকিৎসাধীন তিনি এবং কুমারগঞ্জ থানায় খবর দিলে কুমারগঞ্জ থানার পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় হয় এবং  ঘটনাস্থলে এসে মৃত দেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠায়।  ফইজুর ও তার পরিবারের লোকেরা  পলাতক। তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad