নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই তপ্ত হয়ে উঠছে জলপাইগুড়ির রাজনৈতিক পরিবেশ। রং খেলার দিনও অশান্তির আঁচ ছড়াল জেলায়। একদিকে তৃণমূল কর্মীকে রং দিয়ে জয় শ্রী রাম বলায় এক বিজেপি কর্মীর কান কেটে দেওয়া হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে জলপাইগুড়ি সদর ব্লকের ব্রহ্মতাল পাড়া এলাকায় দলের পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও এক জন বিজেপি কর্মী। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। দুজনেই ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
সোমবার রাতে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পাদ্রী কুটির এবং ব্রক্ষ্মতল পাড়া এলাকায় ঘটনা দুটি ঘটেছে। দুটো ঘটনাতেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। দুটো ঘটনা নিয়েই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।
ঘটনায় উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ বলে জানা গেছে।

No comments:
Post a Comment