আগ্নেয়াস্ত্র ও মাদক সহ বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার ১ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 March 2021

আগ্নেয়াস্ত্র ও মাদক সহ বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার ১


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: ভোটের আগে বনগাঁ সীমান্ত থেকে ৪ অত্যাধুনিক পিস্তল, ৮ ম্যাগাজিন, ১০রাউন্ড গুলি, ৭৫ বোতল ফেনসিডিল সহ বাড়ির মালিককে গ্রেপ্তার করল বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ান।


উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তের ঘুনার মাঠ এলাকার ১৫৮ ব্যাটেলিয়ানের বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে প্রহ্লাদ গাইনের বাড়িতে হানা দেয়। প্রাথমিকভাবে দরজা খুলতে না চাইলেও বিএসএফের জওয়ানরা জালনা দিয়ে তার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। 


তল্লাশি চালিয়ে বাথরুমের ছাদ থেকে ও বাথরুমের পিছন থেকে মোট ৪ অত্যাধুনিক পিস্তল, ৮ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তারপরেই বাড়ির মালিক প্রহ্লাদ গাইনকে বিএসএফ গ্রেপ্তার করে। ধৃত প্রহ্লাদ গাইনকে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad