নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করেছে বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়।বুধবার দিন তিনি বারাবনি ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আমনালা গ্রাম ও ইটাপাড়া গ্রামে নির্বাচনী প্রচারে যান, সেখানে গ্রামের মানুষ তাকে ফুলের মালা পরিয়ে স্বাগতম জানান।
এদিন গ্রামের শিশুদেরও তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে ধরে প্রচার করতে দেখা যায়।এই প্রসঙ্গে প্রার্থী বিধান উপাধ্যায় বলেন, বারাবনি বিধানসভার মধ্যে প্রতিটি গ্রামের পাড়ার ও শহরের মানুষ আমাকে নিজের ঘরের ছেলে ভাবে তাই আমাকে ভালো বাসে।শুধুমাত্র নির্বাচনী প্রচার নয়, আমি এমনিতেই প্রতিনিয়ত এই গ্রাম গুলি পরিদর্শন করি।মানুষ যখন সাথে রয়েছে তখন জয় নিশ্চিত।
এদিন নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং,বারাবনি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকুমার সাধু সহ আরও অনেকে।

No comments:
Post a Comment