আসন্ন বাংলার নির্বাচন ও বিহারের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভার্চুয়াল মিটিং করলেন ইসলামপুরের এসপি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 March 2021

আসন্ন বাংলার নির্বাচন ও বিহারের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভার্চুয়াল মিটিং করলেন ইসলামপুরের এসপি

 


নিজস্ব প্রতিনিধি,উত্তর দিনাজপুর: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ও বিহার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের এসপি অফিসের কনফারেন্স কলে বাংলা বিহার পুলিশের আইজি স্তরে মিটিং বুধবার দুপুরে হয়। 


মিটিং শেষে উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ বলেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনরকম অপ্রীতিকর ঘটনা কোন অপরাধী না ঘটাতে পারে, তার জন্য এই মিটিং করা হয়েছে। এই মিটিংয়ে অপরাধীদের তালিকা একে অপরের হাতে দেওয়া হয়, সে অপরাধীদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপরে চর্চা হয়েছে ।


তাছাড়া বিভিন্ন জায়গা বিহার বাংলা সীমান্ত এলাকাতে নাকা চেকিং করা যায়, সে বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করেন যে, বিহারের অপরাধীরা কী বাংলায় অপরাধ করে বিহারে গা ঢাকা হয়ে যান ? তার উত্তরে আইজি উত্তরবঙ্গ আরও বলেন, বিহারের অপরাধীরা বাংলায় এসে অপরাধ করার পরে বিহারে এইরকম সম্ভাবনা সবসময় থাকেই, তবে বাংলা বিহার পুলিশ এ ব্যাপারে চর্চা করেছেন এবং যাতে এরকম ঘটনা না ঘটে তার উপরে জোর দেওয়া হয়েছে। 


অন্যদিকে বিহারের পূর্ণিয়া রেঞ্জের আইজি এসপি চৌধুরী বলেন, আমরা সব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করেছি বাংলায় বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিহারে পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই উপরেও চর্চা করা হয়েছে। আমরা বিহার বাংলা সীমান্তে নাকা চেকিং জোর কদমে চালাচ্ছি, আগামীতেও হবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিহার পুলিশ তৎপর থাকবে। 


যেসব অপরাধীদের উপরে কিরূপ ব্যবস্থা নেওয়া যায়, সে হিসাবে তারা কাজ করবেন । অপরাধী কীভাবে কম করা যায়, তার জন্য বিহার বাংলার শ্রীমতি এলাকার থানা স্তরে থানা পুলিশ পুলিশ ও মিটিং করে থাকেন। সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে বলেন শুধু বিহারের অপরাধীরাই বাংলায় ক্রাইম করেন, এরকম কোন ইনফর্মেশন তাদের কাছে নাই, তবে বাংলা বিহার পুলিশ কোডিনেট করে যেসব অপরাধীরা ক্রাইম করে থাকেন তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। 


সাংবাদিকদের আর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, কোডিনেট করে কাজ করা জন্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মিটিং করাতে অনেক লাভ হবে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি বিশাল গর্গ পূর্ণিয়ার আইজি সুরেশ প্রসাদ চৌধুুরী , এসপি পূর্ণিয়া দায়াশংকর , কাটিহার এর এসপি বিকাশ কুমার কিশোরগঞ্জের এসপি কুমার আছিস , ইসলামপুরের এসপি শচীন মকর , শিলিগুড়ির সিপি ইত্যাদি পুলিশ আধিকারিকরা।

No comments:

Post a Comment

Post Top Ad