নিজস্ব প্রতিবেদক দক্ষিন দিনাজপুর: চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কালদিঘি কৃষিদপ্তরের সামনে ৫১২নং জাতীয় সড়কে। ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
পাশাপাশি বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫৮)।বাড়ি গঙ্গারামপুর ব্লকের ৮নং বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হামজাপুর এলাকায়। পরিবার সূত্রে খবর বুধবার কৃষি দপ্তরের কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেইসময় বালুরঘাটের দিক থেকে আসা এক চিকিৎসকের গাড়ি সজোরে ধাক্কা মারে সাইকেল আরোহীকে।ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সাইকেল চালক।
বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাইকেল আরোহীর। ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এ বিষয়ে মৃত সাইকেল আরোহীর এক ভাগ্নে জানিয়েছেন।

No comments:
Post a Comment