নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: ভোটের আগে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাসের বিরুদ্ধে।
গৌতম দাস শুধু তৃণমূলের জেলা সভাপতি নন তিনি গঙ্গারামপুরের এবারের তৃণমূলের প্রার্থী। তার ই বিধানসভা এলাকায় বৃহস্পতিবার রাতে টোটো চার্জ করার সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয় দুটি বাড়ী। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদিপশুর।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বলিপুকুর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে ছুটে যান গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস। তারই বিরুদ্ধে জেলা মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি।

No comments:
Post a Comment