গঙ্গারামপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা; মাথা ফেটে ব্যক্তির মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 March 2021

গঙ্গারামপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা; মাথা ফেটে ব্যক্তির মৃত্যু


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরপথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরে। 


এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম পরান সরকার (৫০), বাড়ী গঙ্গারামপুর থানার ঝিনাই বিল এলাকায়। এদিন রাস্তা পার হতে গিয়ে গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুরগামী একটি বুলোরো গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনার স্থলেই মাথা ফেটে মৃত্যু  হয় ওই ব্যক্তির।


এমন ঘটনায় ৫১২নম্বর জাতীয় সড়কের উপর যানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে যানজট মুক্ত করে।

No comments:

Post a Comment

Post Top Ad