মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ তৃণমূলের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 March 2021

মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ তৃণমূলের


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরনন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন সারা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শ্যামপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা।  


মমতা বন্দোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখালেন তৃনমূল কর্মী সমর্থকেরা। ধ্বনি ওঠে, 'বিজেপি মুর্দাবাদ,  শুভেন্দু অধিকারী মুর্দাবাদ।' 


বুধবার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মনোনয়ন পত্র দাখিল ও জনসভা। সেই জনসভা থেকে ফেরার পথে মমতা বন্দোপাধ্যায়ের উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। মুখ্যমন্ত্রী গুরুতর জখম হয়ে এখন কলকাতায় চিকিৎসাধীন। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে সরব হয় তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্যজুড়ে তৃনমূল কংগ্রেসের সৈনিকেরা পথ অবরোধ বিক্ষোভ প্রদর্শন করা শুরু করে। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও সেই বিক্ষোভের আঁচ এসে পরে। জেলার তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রায়গঞ্জের শ্যামপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায়। 


No comments:

Post a Comment

Post Top Ad