মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পুজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 March 2021

মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পুজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে দাস কেয়ারীর শিব মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়।


নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে গুরুতর আঘাত পান। এছাড়াও তাঁর বুকে, কাঁধে, কোমড়ে চোট লাগে। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে দাসকেয়ারী শিব মন্দিরে পূজো দিলেন বিধান উপাধ্যায়। তাছাড়া এদিন তিনি দাসকেয়ারী গ্রামে নির্বাচনী প্রচারও করেন। এদিন উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ সহ আরো অনেকে।


এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় বলেন যে, গতকাল ষড়যন্ত্র করে পরিকল্পিত ভাবে যেভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির কিছু দুষ্কৃতিরা আঘাত করে তার তীব্র ধিক্কার জানাই আমরা। দিদির দ্রুত আরোগ্য কামনা করে আজ আমাদের কর্মীরা ও আমি নিজে মন্দিরে পূজো দিলাম। তাছাড়া এই ঘটনার প্রতিবাদে সালানপুর বারাবনি জুড়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে।নন্দীগ্রামে বিজেপি ভয় পেয়েছে বলে এই সব কান্ড করছে এতে কিছু লাভ হবে না তাদের। আর এই খেলায় তৃণমূলের জয়লাভ নিশ্চিত।' 


 

No comments:

Post a Comment

Post Top Ad