নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: ভোটের আগে অবৈধ মদ ধরতে অভিযানে নামল দক্ষিণ দিনাজপুর জেলা আবগারী বিভাগ। শুক্রবার বিকেলে এক অভিযান চালিয়ে বালুরঘাট থানার জলঘর অঞ্চলের গোফানগর এলাকা থেকে একটি টোটো সমেত প্রায় ১৫ হাজার টাকা মূল্যের অবৈধ মদ আটক করেন আবগারী বিভাগের আধিকারিকগন।
যদিও আফগারী দফতর এই অভিযানে নেমে অবৈধ চোলাই মদ সহ টোটোটিকে আটক করতে পারলেও টোটোর চালক টোটো ফেলে পালিয়ে যাওয়ায় চালককে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
পরে আফগারী বিভাগের কর্মীরা ওই অবৈধ চোলাই মদ ভর্তি টোটোটিকে ঠেলে ঠেলে বালুরঘাট সদর দফতরে নিয়ে আসে। টোটোটির চালক পালিয়ে যাওয়ার সময় টোটোটির চাবি নিয়ে পালিয়ে যাওয়ায় এই বিপত্তি বলে আবগারী বিভাগের আধিকারিকরা জানিয়েছেন।
তারা ক্যামেরার সামনে বেশি কথা না বলতে চাইলেও জানিয়েছেন, ভোট ঘোষনার পর জেলার বিভিন্ন প্রান্তে দিনে-রাতে তাদের অভিযান চলছে। তাতে ধরাও পরছে চোলাই কারবারিরা, পাশাপাশি আটক করা হচ্ছে প্রচুর অবৈধ মদ। পাশাপাশি ওই সব এলাকায় চলা এই সব চোলাই মদের ঘাটি গুলোও ভেঙ্গে দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন।

No comments:
Post a Comment