প্রেসকার্ড নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবারের সহিংস বিক্ষোভে কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। মোদী এখানে বাংলাদেশের পঞ্চাশতম স্বাধীনতা দিবস উদযাপন করতে এসেছেন।
চট্টগ্রাম জেলার এক বিখ্যাত মাদ্রাসা শিক্ষার্থী এবং একটি ইসলামী গ্রুপের সদস্যদের পুলিশের সাথে সংঘর্ষের পরে এই ব্যক্তিরা প্রাণ হারান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার সাংবাদিকদের জানান, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী এলাকায় ইসলামী সংগঠন হেফাজত-ই-ইসলামের সদস্যরা থানাসহ সরকারী ভবনে হামলা চালিয়েছিল, এরপরে পুলিশকে পাল্টা আক্রমণ করতে হয়েছিল।
কর্মকর্তারা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকার প্রধান মসজিদের কাছে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। বিক্ষোভকারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার রেলস্টেশনের অফিসগুলিতেও আগুন ধরিয়ে দেয়, যার ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল।

No comments:
Post a Comment