সোমবার বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন অভিষেক ব্যানার্জী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 March 2021

সোমবার বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন অভিষেক ব্যানার্জী

 



নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: সোমবার পূর্ব মেদিনীপুর এর মহিষাদল এর তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীর হয়ে নির্বাচনী প্রচার সারেন অভিষেক ব্যানার্জী। এদিন তিনি বলেন বিজেপি ক্ষমতায় আছে মিথ্যে বললে জেলে ঢুকিয়ে দেবে।


কিন্তু বিজেপির বিভিন্ন নেতা যারা বলছে আম্ফানে বাংলাকে যে, হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তা বিজেপির বাবার টাকা?নিতিন গটকারী, যোগী আদিত্যনাথ, মোদী যারা বাইরে থেকে আসছে, তারা বাংলা বলছে ভাবছে মানুষের মন জয় করবে,তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আপনারা ২ মিনিট বাংলা বলে দেখান আমি ৬০ মিনিট হিন্দি বলবো।


আরও বলেন বিজেপির ইস্তাহার অডিও ক্যাসেট শুধু শোনা যায় দেখা যায়না, আর তৃণমূল এইচ. ডি. ক্যাসেট শোনাও যায় দেখাও যায়।তৃণমূল ক্ষমতায় আসলে কিছু স্কিম এর কথাও বলেন অভিষেক ব্যানার্জী।মেধাবী ছাত্র ছাত্রীদের ১০ লক্ষ টাকার চার শতাংশ সুদে ক্রেডিট কার্ড,ষাট লক্ষ প্রান্তিক মানুষকে একর পিছু দশ হাজার টাকা,নারী ক্ষমতায়ন, এর প্রতিক্রিয়া হিসেবে এক কোটি ষাট লক্ষ মানুষকে নূন্যতম ৫০০ টাকা, এস. সি,এস.টি দের মাসে এক হাজার টাকা এবং দুয়ারে রেশন এর প্রতিশ্রুতি দেন অভিষেক ব্যানার্জী। 


মহিষাদল রাজ গ্রাউন্ড এর এই সভায়  আড়াই হাজার লোক জমায়েত হয়।মহিষাদল এ সভার শেষে অভিষেক ব্যানার্জী তমলুক এ সভার উদ্দেশে রওয়ানা দেন।

No comments:

Post a Comment

Post Top Ad