নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির উওরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই তিনি ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন।
ছুটির দিনগুলোতেও উওরপাড়ার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার কর্মসূচি পালন করছেন। কখনও সাংসদ কল্যান ব্যানার্জীকে সাথে নিয়ে প্রচার মিছিল সারছেন। কখনও সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের উপর কেউ দুরবস্থার করলে তার জন্য সকল সাংবাদিক বন্ধুদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছেন।
অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক। তার সাথে প্রতিদিনই কোনও না কোন পদযাত্রায় ও প্রচার কর্মসূচিতে সামিল হচ্ছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি, উওরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সহ সভাপতি সন্দীপ দাস,হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অশ্বনী সাউ, উওরপাড়া শহর যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জি,সুমিত চক্রবর্তী, মিতালী বেজ সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব,উওরপাড়া পৌরসভার বিদায়ী পৌর প্রতিনিধিরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক জানান তিনি জিপে দাড়িয়ে হাত নাড়তে চান না, মানুষের জন্য কাজ করতে চান।

No comments:
Post a Comment