একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

 




প্রেসকার্ড ডেস্ক: আট দফার নির্বাচনের প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে। ৫ টি জেলায় ৩০ টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা সামনে এসেছে। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। 


পাশাপাশি আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নির্বাচন কমিশনে আসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, প্রতিমা মন্ডল, মালা রায়। তারা মূলত নির্বাচন কমিশনের কাছে এই আবেদন নিয়ে এসেছিল যে, নির্বাচন কমিশন  এ বছরের ইলেকশনের জন্য পোলিং এজেন্ট নিয়ে যে নির্দেশিকা জারি করেছে, যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে নির্দিষ্ট কোনও কে কেন্দ্রে তাদের সংগঠন দুর্বল সেখানে তারা অন্য যে কোনও জায়গা থেকে এজেন্ট নিয়ে যেতে পারে।  


কমিশনের এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করেছে এই প্রথম দফার নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় দফার নির্বাচনে থেকে যেন এই নিয়ম  কমিশন বাতিল করে। সেই নিয়েই আজ কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেছেন যে, আজকের মধ্যেই এই বিষয়টি তারা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাবে এবং তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad