নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: বসন্ত উৎসবে মাতোয়ারা কোচবিহারের মানুষ। রবিবার সকাল থেকেই কোচবিহার মদনমোহন মন্দিরে ঠাকুরের পায়ে আবির ছড়িয়ে বসন্ত উৎসবে সূচনা করেন কোচবিহারবাসী।
এদিন মদনমোহন মন্দিরে পুজো দিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে নেতা-কর্মী এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের। কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।
পাশাপাশি এদিন মদনমোহন মন্দিরে পুজো দেন কোচবিহারের পুলিশ সুপার দেবাশীষ ধর।এছাড়াও কোচবিহার এম. জে. এন. স্টেডিয়াম, এন. এন. পার্ক, খাগড়াবাড়ি বুড়িরপাট সহ বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবে মেতে ওঠেন মানুষজন।

No comments:
Post a Comment