নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: রবিবার বসন্ত উৎসব উপলক্ষে কোচবিহার এম.জে.এন. স্টেডিয়ামে রাধাকৃষ্ণের সাওয়াল-জাওয়াব ও এক টুকরো বৃন্দাবনের রাস এর আয়োজন বাহারী বসন্তের।
৯ তম বর্ষে নাচ গান আবৃত্তি ও ছবি আঁকার মধ্য দিয়ে প্রায় ৩০০ জন শিল্পী বাহারী বসন্তের এই অনুষ্ঠানে অংশ নেয়। প্রায় কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠান দেখতে কোচবিহার এম.জে.এন. স্টেডিয়ামে ভিড় জমায়।
এ বছরে তাদের বিশেষ আকর্ষণ হিসাবে ছিল দেশীয় ঐতিহ্যের রাজবংশী বাজনা। এই অনুষ্ঠানে সানাই সহযোগে বাজনা এবং উত্তরবঙ্গের বিশিষ্ট খোল বাদক রাধেশ্যাম সাহা এই অনুষ্ঠানে খোলের তালে রাধাকৃষ্ণের সবাল জবাব এক এক টুকরো বৃন্দাবনের রাস তুলে ধরেন তার খোলের তালে।
পাশাপাশি এদিন বাহারী বসন্তের এর অনুষ্ঠান দেখতে যান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে এবং তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।

No comments:
Post a Comment