প্রথম দফা ভোটের দিনই ইভিএম হ্যাকের অভিযোগ একাধিক ভোটারের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

প্রথম দফা ভোটের দিনই ইভিএম হ্যাকের অভিযোগ একাধিক ভোটারের

 


প্রেসকার্ড ডেস্ক: নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, 'ভোট লুঠ করবে বিজেপি, সতর্ক থাকুন।' দলীয় নেত্রীর সেই আশঙ্কাই, উঠে এল দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের বিপুল সংখ্যক ভোটারদের মুখে। তাঁদের অভিযোগ, তাঁরা তৃণমূল প্রার্থীকে ভোট দিলে, সেই ভোট চলে যাচ্ছে বিজেপির প্রার্থীর কাছে।


এই অভিযোগকে কেন্দ্র করে বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা। তাঁদের অভিযোগ, ইভিএমে ভোট দিলেই তা বিজেপিতে পড়ছে। ইভিএমে কারচুপির অভিযোগ তুলে ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান আপাতত বন্ধ রয়েছে। যদিও বুথের প্রিসাইডিং অফিসারের দাবী যে, ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। 


অন্যদিকে ভোটারদের অভিযোগ, প্রিসাইডিং অফিসার নিজে ভিভিপ্যাট ও ইভিএম থেকে দূরে থাকেন। তাই তাঁর পক্ষে কোনওভাবেই দেখা সম্ভব নয় কোথায় ভোট পড়ছে।স্থানীয় বাসিন্দারা বলেন, 'আমরা ভোট দিয়েছি তৃণমূলে। অথচ ভোট পড়েছে বিজেপিতে। তাই আমাদের আবার ভোটদানের সুযোগ দিতে হবে। পালটে দিতে হবে ভিভিপ্যাট ও ইভিএম।' ভোটকর্মীদের বুথের ভিতরে রেখেই আপাতত বন্ধ রাখা হয়েছে ওই বুথের ভোটগ্রহণ। যদিও বিজেপি নেতা ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর দাবী, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এলাকায়। ভয় দেখিয়ে পরিবর্তন আটকানো যাবে না।



No comments:

Post a Comment

Post Top Ad