প্রেসকার্ড নিউজ ডেস্ক: আজ বাংলায় প্রথম পর্বে ৩০ টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বহু জায়গা থেকে সংঘর্ষের খবর আসছে। এখন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই ও কাঁথি পুরসভার প্রশাসক সৌমেন্দু অধিকারীর গাড়িতে সাবাজপুরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। তবে সেই সময় সৌমেন্দু গাড়িতে ছিলেন না। এই হামলায় আহত হন তাঁর গাড়ির চালক। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তার বাবা শিশির অধিকারী ও ভাই সৌমেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দিয়েছিলেন।
এই ঘটনা সম্পর্কে এখনও তৃণমূল থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

No comments:
Post a Comment