নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদার রতুয়ায় বড়োসড়ো ভাঙ্গনের মুখে তৃণমূল কংগ্রেস। মোহাম্মদ ইয়াসিন দল ত্যাগ করতেই দল ত্যাগ করার ইঙ্গিত রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ২০ জন সদস্যের। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন জানিয়েছেন রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েত প্রধানও। যদিও ইয়াসিন এফেক্ট মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। 'দলটা ইতিহাসের পাতায় লেখা থাকবে' কটাক্ষ বিজেপির।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন জেলা তৃণমূলের সম্পাদক তার দাপুটে তৃণমূল নেতা মহাম্মদ ইয়াসিন। আর তার দলত্যাগের পর এবারে দল ছাড়ার ইঙ্গিত দিলেন রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কুড়ি জন সদস্য। 'দলে গুরুত্ব পায়নি, তারা কেউ যোগাযোগ রাখেন না, নতুন করে দলে আসা লোকেদের অঞ্চল সভাপতি পদে বসানো হচ্ছে। তাই ইয়াসিনের নেতৃত্বে আছি আমরা।' দাবী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ ইসরাইলের। কাহালা গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি রানী মন্ডল বলেন, 'দল গুরুত্ব দেয়নি তাই ইয়াসিন বিজেপিতে গেছে, আমরা বিজেপিতে যাব।'
যদিও রতুয়ায় ইয়াসিন ইফেক্ট মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। যারা ক্ষোভ জানিয়েছেন তাদের সাথে কথা বলা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার।
দলটা সাইনবোর্ড নয়, ইতিহাসের খাতায় লেখা থাকবে, কটাক্ষ জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের।

No comments:
Post a Comment