দাপুটে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূল-বিজেপি তরজা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 February 2021

দাপুটে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূল-বিজেপি তরজা


নিজস্ব সংবাদদাতা, মালদাদাপুটে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা মালদার রতুয়া ২ নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা শামসুল হক মহিলাদের পোশাক পরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    

আর এই ভাইরাল ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির একে অপরকে কটাক্ষ করা।

    

বিজেপির পক্ষ থেকে দাবী করা হয়েছে এই তৃণমূল নেতারা গত ২০১৮ সালে এলাকার দাপিয়ে একছত্র ভাবে বীরপুরুষের মতো মানুষকে ভয় দেখিয়ে পঞ্চায়েত নির্বাচন করেছিলেন। সামনেই বিধানসভা ভোট, রাজ্যে চলে এসেছে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর তাতেই তাদের এই অবস্থা যে মহিলাদের পোশাক পরে ঘুরতে হচ্ছে। আসলে তাদের মাথা কাজ করছে না। নির্বাচন ঘোষণা হলে তাদের যে কি অবস্থা হবে এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে বলে দাবী করেন বিজেপি নেতৃত্ব।

   

পাল্টা তৃণমূলের দাবী, গ্রামের মানুষ, বয়স হয়েছে তাই এ ধরনের কাজ করেছে। কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, নির্বাচনে আসল খেলা খেলবে তৃণমূল।

No comments:

Post a Comment

Post Top Ad