নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: গত ১৫ ফেব্রুয়ারী পুন্ডিবাড়ি থানার অন্তর্ভুক্ত খোল্টা গ্রাম পঞ্চায়েত এলাকার অসীম সেন নামে এক ব্যবসায়ীর বাড়ীর আলমারির তালা খুলে নগদ ১২ লক্ষ টাকা সহ সোনার গহনা চুরি হয়। এই ঘটনায় পুন্ডিবাড়ী থানা অভিযোগ দায়ের করে অসীম সেন।
এই চুরিতে কেউ সন্দেহের তালিকায় না থাকলেও পুলিশের তৎপরতায় দুই দিনের মধ্যে চুরির কেসের কিনারা করে ফেলে পুলিশ। ঘটনায় অসীম সেনের ভাস্তা রানা সেন ও তার বন্ধূ মকসেদ আলীকে আটক করে পুলিশ। দুজনের বাড়ী পুন্ডিবাড়ি থানার খোল্টা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৯ লক্ষ টাকা সহ সোনার গয়না। বাকি টাকাও উদ্ধার হবে বলে আশাবাদী পুলিশ।
আদলতে ৭ দিনের পুলিশ রিম্যান্ড চাওয়া হবে পুলিশ সূত্রে খবর। বুধবার সাংবাদিকদের জনান অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ।

No comments:
Post a Comment