নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: হাদিপুরে কাঠ চুরিতে বাধা, সিভিক ভলেন্টিয়ারকে এলোপাতাড়ি মারধোর, মাথায় কুড়ুলের কোপ।
ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা গিয়ে জখম রক্তাক্ত সিভিককে উদ্ধার করে নিয়ে যায় বিশ্বনাথ পুর হাসপাতালে। মাথায় বেশকয়েকটি সেলাই পড়ে সিভিক অলোক নায়েকের। অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে অলোকের বাড়ীর পাশে হাদিপুর কাঠের মিলে রাখা গাছের গুঁড়ি যন্ত্রচালিত ভ্যান নিয়ে চুরি করতে এসেছিল অভিযুক্তরা। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল সিভিক অলোক নায়েক। অলোক বাধা দিতে গেলে অভিযুক্ত অলোককে এলোপাতাড়ি মারধোর ও মাথায় কুড়ুলের কোপ মারে বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment