নিজস্ব সংবাদদাতা, মালদা: রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা শহরের হ্যান্টাকালী মোড় এলাকায়।
এলাকার সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। এরপর তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। তারা মৃত ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে দুর্ঘটনা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

No comments:
Post a Comment