কাজের দাবীতে বাম যুবদের নবান্ন চলো অভিযান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 February 2021

কাজের দাবীতে বাম যুবদের নবান্ন চলো অভিযান


নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান: রাজ্যের সব যুবক-যুবতীদের কাজের দাবীতে বামফ্রন্ট দলের যুব সংগঠন ডিওয়াইএফআই সহ দশটি সংগঠন ১১ই ফেব্রুয়ারি নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে।তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সালানপুর ব্লক ডিওয়াইএফআই-এর উদ্যোগে দেন্দুয়া থেকে কালিতলা পর্যন্ত পথমিছিল করে কালিতলা মোড়ে পথসভা করা হয়। তাছাড়া এই দিন সালানপুরের কালিতলায় মোড়ে বন্ধ হয়ে পড়া প্রকল্প ভূষণ স্টিল কারখানার প্রতীকী শিল্যানাস করা হয়।


ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি মীনাক্ষী জানান, যেদিন থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে বা কেন্দ্রে মোদী সরকার এসেছে সেদিন থেকে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের মধ্যে বেকার যুবক-যুবতীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই দুই সরকার শুধুমাত্র মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে আর ভোট নিয়ে যাচ্ছে। বামফ্রন্ট সরকারের আমলে নন্দীগ্রাম সহ সিঙ্গুরে যেমন শিল্প এসে বন্ধ করে দেওয়া হয়েছিল তেমন এই সালানপুর ব্লকে প্রায় কোটি কোটি টাকার প্রকল্প ভূষণ স্টিল বন্ধ করে দেওয়া হয়েছিল।কিন্তু আজ এই কালিতলা মোড়ে প্রতীকী শিল্যানাস করা হল। সামনে বিধানসভা নির্বাচন যদি বামফ্রন্ট সরকার আসে তবে সবার আগে শিল্প প্রতিষ্ঠান করা হবে এবং যুবক যুবতীদের রোজ গার দেওয়া হবে।এই সালানপুর অঞ্চলে শুধুমাত্র চুরি করা হচ্ছে কেন্দ্র ও রাজ্য মিলে কয়লা, বালি কারখানার জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে, কিছু তৃণমূল কংগ্রেসের নেতাদের সাহায্য নিয়ে। এবার হবে পরিবর্তন আবার আসবে রাজ্যে বামফ্রন্ট সরকার, তাই এবার চল নবান্ন। নবান্নতে বসে থাকা মুখ্যমন্ত্রীকে দু'বার এই বেকার যুবকদের কথা জানতে গিয়েছিলাম কিন্তু তখন আমাদের পুলিশদের দিয়ে অত্যাচার করা হয়েছিলো কিন্তু আর না, এইবার ১১ই ফেব্রুয়ারি আমরা গিয়ে তার সাথে দেখা করে আসবো এবং লাল কার্ড দেখিয়ে আসবো। এবার হবে লড়াই তৃণমূল ও বিজেপির সাথে আর আসবে রাজ্যে বামফ্রন্ট সরকার।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি হেমন্ত প্রভাকর, জেলা কমরেড ভিক্টর আচার্য্য, কুলটি ব্লক সম্পাদক বিনোদ সিং, সালানপুর ব্লকের পরিবাহক আবির ঘোষ সহ আরও অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad