ভাড়া চাওয়াতে বাস চালককে ধরে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 February 2021

ভাড়া চাওয়াতে বাস চালককে ধরে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধি, মালদা: বাস ভাড়া চাওয়াতে বাস কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। এই অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের এবং অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতার গ্রেফতারের দাবীতে মালদা চাঁচল রুটের বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ।


জানা যায়,আগামী ১০ তারিখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য এক জনসভা করতে আসছেন মালদহে। সেই সভাকে সফল করার উদ্দেশ্যে সোমবার মালদা শহরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে গোটা মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা যোগ দেয়। বাস কর্মীদের অভিযোগ যে, ওই মিছিলে যাওয়ার জন্য হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাঁ, সেদিনের জন্য একটি বাসভাড়া নেয়। কিন্তু ওই বাস চালককে হরিশ্চন্দ্রপুরের নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ার কথা থাকলেও কর্মীদের নির্দেশে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে যাত্রী তোলার নির্দেশ দেন। এরপরে ওই বাসের কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছ থেকে বাস ভাড়া চাইতে গেলে তাকে ধরে মারধর করে এমনকি বাসের চাবি কেড়ে নেয় বলে অভিযোগ। এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেই অভিযোগ তুলে ওই ছাত্রনেতা বিমানের বিরুদ্ধে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন চাঁচলের বাস মালিক ও কর্মীরা।


অভিযোগ স্বীকার করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি দেবব্রত সিংহ। তিনি বলেন, একজন ছাত্র নেতার এমন কাজ মোটেই কাম্য নয়। বুধবার মালদায় জনসভা রয়েছে, এক প্রকাশ্য জনসভায় রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।হয়েছে ওইদিন বাস পরিষেবা তাহলে চালু রাখবেন।


এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন বিজেপি জেলা সম্পাদক দীপঙ্কর রাম। তিনি বলেন, এ ধরনের ঘটনায় পুলিশকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

No comments:

Post a Comment

Post Top Ad