নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: অশোকনগর থানার রামকৃষ্ণ পল্লী এলাকায় পরপর দুটি বাড়ীতে দুঃসাহসিক চুরি, খোয়া গেছে নগদ টাকাসহ সোনার গহনা। একটি বাড়ীর ফলস সিলিং খুলে ঢুকে লন্ডভন্ড করে সমস্ত কিছু নিয়ে গেছে চোরেরা। তবে বাড়ীতে পরিবারের কেউ না থাকার দরুন এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ।
পাশেই আরেকটি বাড়ীতে ঘরের তালা ভেঙে ঢুকে সোনার গহনা ও নগদ টাকা, সমস্ত কিছু নিয়ে লন্ডভন্ড করে চম্পট দিয়েছে চোরেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অশোকনগর থানার পুলিশ।
প্রাক্তন জনপ্রতিনিধি চিত্র বিশ্বাসের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতার জন্য পরপর চুরি হচ্ছে অশোকনগর এলাকায় এবং রাতে পুলিশ টহল দেয় না বলেও অভিযোগ করেন তিনি।

No comments:
Post a Comment