নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিবর্তন যাত্রার রথ আটকে দিল পুলিশ। সোমবার বেলডাঙ্গা থানার ভারত সেবাশ্রম সংঘ থেকে রথ যাত্রা বের হওয়ার সময় বেলডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী সহ মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশাল টিম রথ আটকে দেয়।
জেলা পুলিশের তরফ থেকে বিজেপি জেলা নেতৃত্বকে রবিবার রাতে অনুরোধ করা হয় রুট পরিবর্তন করার জন্য। রাজ্য সড়কের পরিবর্তে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে রথ বহরমপুরে যাওয়ার প্রস্তাব দিয়েছে পুলিশ। কিন্তু জেলা বিজেপি নেতৃত্ব অনুরোধ অমান্য করে, বিজেপি রাজ্যে নেতৃত্বের নির্দিষ্ট রুটে রথ যাত্রা শুরু করে। সেই সময় পুলিশ তাদের রথ আটকে দেয়।
রথ যাত্রা শুরু করার জন্য পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বের কথাবার্তা চলছে। যদিও এখন পর্যন্ত রথ আটকে রয়েছে বেলডাঙ্গায়।

No comments:
Post a Comment