সিবিআই হানা দেওয়ায় দিদি ও ভাইপোর মাথা খারাপ হয়ে গিয়েছে, পরিবর্তন যাত্রার সভা থেকে আক্রমণ বিজেপি নেতৃত্বের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 February 2021

সিবিআই হানা দেওয়ায় দিদি ও ভাইপোর মাথা খারাপ হয়ে গিয়েছে, পরিবর্তন যাত্রার সভা থেকে আক্রমণ বিজেপি নেতৃত্বের


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর'এবার ভোটে খেলা হবে পদ্ম ফুলের মেলা হবে, বসে বসে দিদি দেখবে খেলা' এই স্লোগানকে সামনে রেখে পরিবর্তন যাত্রার সভা থেকে এমনি ডাক দিলেন কালিয়াগঞ্জ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।গত ১৪ দিন আগে কোচবিহার থেকে পরিবর্তন যাত্রা শুরু হয় বিজেপির। বুধবার পরিবর্তন যাত্রা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এসে পৌঁছায়।


পরিবর্তন যাত্রার রথে উপস্থিত ছিলেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দফতরের মন্ত্রীর দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহেড়ী সহ বিজেপি নেতৃত্ব। এদিন কালিয়াগঞ্জ শহর জুড়ে পরিবর্রতন যাত্রা পরিকক্রমা করে। পরিবর্তন যাত্রাকে স্বাগত জানাতে বিজেপি কর্মীরা পুষ্প বৃষ্টি করেন। এরপর কালিয়াগঞ্জের শিমুলতলা মাঠে পরিবর্তন যাত্রার সভার আয়োজন করা হয়।


এদিন দিলীপ ঘোষ ও দেবশ্রী চৌধুরী রাজ্য সরকারকে এক হাতে নেয়।  বলেন, 'এখন তৃণমূলের বিদায়ের অপেক্ষা। তাই দিদির মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই প্রধান মন্ত্রী সম্পর্কে কুরচিকর মন্তব্য করেন, যা বাংলার সংস্কৃতির  ক্ষেত্রে লজ্জাজনক। কেবল সিবিআই হানা দেওয়ায় দিদি ও ভাইপোর মাথা খারাপ হয়ে গিয়েছে। এই পরিবর্তন যাত্রার সাথে সাথে রাজ্যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিধায়ন সভায় খেলা হবে। আর এই খেলায় ২০০-এর বেশি গোল দিয়ে বিজেপি সরকার গড়বে।'

No comments:

Post a Comment

Post Top Ad