মায়েদের উলুধ্বনি ভাইয়েদের হাততালি, এবার বিজেপিকে আমরা করব খালি: জনসভায় হুঙ্কার মমতার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 February 2021

মায়েদের উলুধ্বনি ভাইয়েদের হাততালি, এবার বিজেপিকে আমরা করব খালি: জনসভায় হুঙ্কার মমতার


নিজস্ব প্রতিবেদন: এসো খেলা হবে খেলে দেখো- প্রকাশ্য জনসভায় আহ্বান মুখ্যমন্ত্রীর। হুগলির ডানলপের জনসভায়  মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল খেলা হবে স্লোগান। হুগলির ডানলপ ময়দানে ১২ টা নাগাদ জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনের জনসভা থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপিকে তীব্র আক্রমণ  করেন মমতা। 


এদিন নাম না করেই তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে দৈত্য ও দানব বলে কটাক্ষ করেন। তিনি বলেন, "একটা পার্টি। একজন দানব, আরেকজন দৈত্য। একজন রাবণ, আরেকজন দানব। গায়ের জোর। আর খুচরো চুনো পুঁটির দল। বড্ড বেশি কথা বলছে। দুটো মাস সহ্য করতে হবে। তারপর দেখব কার কত জোর। পেশিবল নয়, গণতন্ত্রের জোর। " আরও বলেন, "দেশের প্রধানমন্ত্রী মিথ্যে বলছে। আমি প্রধানমন্ত্রী পদটাকে সম্মান করি। আজ আছেন, কাল থাকবেন না। এই দেশে দু’টো নেতা। একটা হচ্ছে হোঁদল কুতকুত। এর ইংরেজি, হিন্দি কী জানি না। ক্লাসিকাল বাংলা শব্দ। আরেকটা কিম্ভূত কিমাকার।"


শুধু তাই নয়, বিজেপিকে দাঙ্গাবাজের দল বলেও আখ্যা দেন মমতা। বলেন, "কথায় কথায় বলেন, তৃণমূল তোলাবাজ। আপনি সবথেকে বড় দাঙ্গাবাজ। ধান্দাবাজ। ৫-১০ টাকা তুললে তাকে তোলাবাজ বলে। যাঁরা কোটি কোটি টাকা তোলেন? দেশ কে দেশ বিক্রি করে দেন। কাটমানি খান। তাঁরা কি ক্যাটমানি খান না র‍্যাটমানি? নেংটি ইঁদুরের দল সব। বড় বড় কথা।" 


কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকে সিবিআই জেরা প্রসঙ্গেও মুখ খোলেন মমতা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,  “বাড়ীতে ঢুকে বাচ্চা মেয়ে, বউ, তাকে কয়লাচোর বলছেন? কয়লাচোরদের নিয়ে নিজে কোলে তুলে বেড়াচ্ছেন। আমাদের ঘরের মা-বোনেরা কয়লা চোর? এত বড় সাহস, মা-বোনেদের কয়লা চোর বলছেন।"


উল্লেখ্য, এদিনের সভায় ক্রিকেটার মনোজ তিওয়ারি সহ এক ঝাঁক টলি তারকা যোগ দিলেন শাসক শিবিরে। তাঁর মধ্যে রাজ চক্রবর্তী, কাঞ্চন মিত্র, সায়নী ঘোষ সহ অনেকেই রয়েছেন। এদিন বাংলা থেকে বিজেপিকে পুরো সাফ করে দেওয়ার আওয়াজ তুলে তিনি বলেন, "মায়েদের উলুধ্বনি ভাইয়েদের হাততালি, এবার বিজেপিকে আমরা করব খালি।"

No comments:

Post a Comment

Post Top Ad