নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: সমকাজে সমবেতন দিতে হবে সোমবার এই দাবীতে দুর্গাপুর নগর নিগমে সাফাই কর্মীদের একটা বড় অংশ কাজ বন্ধ করে দিয়ে অনশন আন্দোলনে বসে পড়লো। অভিযোগ,তাদের নায্য মজুরির দাবী কিছুতেই মেনে নিতে চাইছেনা তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগম, তাই বাধ্য হয়ে গণছুটি নিয়ে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন, দাবী না মেটা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা।
সোমবার থেকে বুধবার পর্যন্ত তারা অনশনের পাশাপাশি কাজ বন্ধ রেখে এই আন্দোলন জারি রাখবেন, আর এরপরেও তাদের সমকাজে সমবেতনের দাবী সহ বাকি পনেরো দফা দাবী নগর নিগম না মেনে নেই, তাহলে এই আন্দোলনের ধারাবাহিকতা জারি রাখবেন তারা। সাফাই কর্মীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠান্ডা ঘরে বসে সোনার বাংলা আর মা মাটি মানুষের কথা বলছেন, অথচ আমরাই আজ অবহেলিত শোষিত হয়ে পড়ে রয়েছি, পাচ্ছিনা নায্য মজুরি, নেই ই. এস. আই, পি. এফ, সহ অন্যান্য সুযোগ সুবিধা।
সোমবার দুর্গাপুর শহরের নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে, এই আন্দোলনে নেমেছেন সাফাই কর্মীদের একটা বড় অংশ, যে কর্মবিরতি চলবে বুধবার পর্যন্ত, এতেও সমস্যা দাবী দুই না মিটলে কাজ তো বন্ধ থাকবেই উল্টে আরো বড় আন্দোলন তারা সংগঠিত করবেন। কোনোরকম প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। তবে টানা তিনদিন শহরের নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে যে, আন্দোলন দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের একটা বড় অংশ সামিল হয়েছেন, তাতে করে এখন শহরের নাগরিক পরিষেবা যে মুখ থুবড়ে পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

No comments:
Post a Comment