জয় গুহ, কলকাতা: ZYCO V কোভিড-১৯ ভ্যাকসিনের কলকাতায় প্রথমবার তৃতীয় দফার ক্লিনিকাল ট্রায়ালের শুভারম্ভ খুব শীঘ্রই। আজ মহেশতলার কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মহেশতলার বিধায়ক দুলাল দাস সেই বার্তাই দিলেন।
তিনি যেমনটি জানালেন, কোভিড-১৯ ইনফেকশনের ভয়াবহ পরিণতি কাটাতে ভ্যাকসিনই একমাত্র উপায়। সমস্ত বিশ্ববাসী এবং বিশেষ করে সমস্ত ভারতবাসীকে, এই ভ্যাকসিনের ব্যবস্থা করাই এখন সবথেকে বড় লক্ষ্য। ইতিমধ্যে ভারতে ২টি ভ্যাকসিন ব্যবহারের জন্য স্বীকৃতি পেয়েছে। কিন্তু আরো অধিক কোম্পানির দ্বারা যুদ্ধ কালীন তৎপরতায় এই ভ্যাকসিনের গবেষণার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং তার মধ্যে ZYDUS এবং CADILA দ্বারা যৌথ উদ্যোগে ZYCO V নামক কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম সারিতে রয়েছে এবং ইতিমধ্যেই এই ভ্যাকসিনের দ্বিতীয় দফার ট্রায়াল সু-সমম্পন্ন হয়েছে এবং তৃতীয় দফার শুভ সূচনা পশ্চিমবঙ্গের মহেশতলায় অবস্থিত কস্তূরী দাস মেমোরিয়াল সুপারস্পেশালিটি হাসপাতালের তত্ত্বাবধানে করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
এই হাসপাতালেই স্ক্রিনিং এবং টিকাকরণ দুইই করা হবে। এমনকি কোন ক্লাব বা সংস্থা এদেরকে আমন্ত্রণ করলে হাসপাতাল কর্তৃপক্ষ সেই সংস্থার থেকেও এই স্ক্রিনিং এবং টিকাকরণ কর্মসূচি করবে। ইচ্ছুক ব্যক্তিরা কাল থেকে নাম নথিভুক্ত করতে পারবেন এই হাসপাতালে।

No comments:
Post a Comment