নিজস্ব প্রতিনিধি,মালদা: এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে ইংরেজবাজার থানার দ্বারস্থ গৃহবধূ।জানা যায় যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর তারঘেরা পাড়ায় রবিবার মায়ের বাড়িতে ঘুরতে আসে গৃহবধূ ও তার স্বামী। পার্শ্ববর্তী রায়পুর চাই পাড়ার যুবক নারায়ণ মন্ডল সেই রাত্রে বারোটা নাগাদ জল খাওয়ার নাম করে দরজা খুলতে বললে,তিনি গৃহবধূকে হঠাৎ জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন, চিৎকার শুনে তার স্বামী মুন্না মন্ডল ঘর থেকে বেরিয়ে তাকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
এই ধরনের ঘটনা এর আগেও সেই অভিযুক্ত যুবক ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ। তাই এদিন ঘটনার অভিযোগ তুলে সোমবার গৃহবধূ সহ পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে ইংরেজবাজার থানার দ্বারস্থ হন, মালদা জেলা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সদস্যরা। মহিলা মোর্চার জেলা সভাপতি সুতাপা মুখার্জি জানান, এ ঘটনার অভিযোগ করা হয়েছে, পুলিশ যদি না ব্যবস্থা নেয়, তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি।

No comments:
Post a Comment