আবারও এক বিজেপি বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার, কাঠগড়ায় তৃণমূল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 November 2020

আবারও এক বিজেপি বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার, কাঠগড়ায় তৃণমূল


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:  এক বিজেপি বুথ সভাপতিকে খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভার অন্তর্গত ১৬৬ নম্বর বুথের প্রমুখ স্বাধীন রায়ের মৃত্যুর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। কুশমন্ডি বিধানসভার অন্তর্গত হলেও, এলাকাটি গঙ্গারামপুর থানার বাঁশপাড়া এলাকা।  ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনে।  অত্যাধিক মদ্যপানের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। 

অপরদিকে ওই ব্যক্তিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, বিজেপির এক বুথ সভাপতি স্বাধীন রায়কে এদিন সকালে গলায় গামছা পেঁচিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতিরা। তাঁর আরও অভিযোগ, রাজ্যজুড়ে বারবার একই ঘটনা ঘটছে। আমরা এর প্রতিবাদ করব এবং সময় এলে প্রতিকারও করব।


গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপ কুমার দাস জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad