প্লেনের টিকিট কাটার নামে প্রতারণা, উত্তর প্রদেশ পুলিশের জালে হাবড়ার যুবক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 November 2020

প্লেনের টিকিট কাটার নামে প্রতারণা, উত্তর প্রদেশ পুলিশের জালে হাবড়ার যুবক


নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনাঅনলাইন ওয়েবসাইট খুলে প্লেনের টিকিট কাটার নামে প্রতারণা করে গ্রেফতার। উত্তর প্রদেশ পুলিশের জালে হাবড়ার যুবক। ধৃতের নাম বিশ্বজিৎ পাল, বয়স ২৬। বাড়ী হাবড়া হিজলপুকুর মহামায়া লেন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের অক্টোবর মাসের ৩০ তারিখে বিশ্বজিৎ পাল এবং তার এক বন্ধু একটি ওয়েবসাইট খোলেন এবং সেখানে বিজ্ঞাপন দেওয়া হয় বিদেশে যাওয়ার জন্য অনলাইনে প্লেনের টিকিট কাটা হয়। সেই মত উত্তর প্রদেশের মেরুট এলাকার বাসিন্দা সাগর কর দীর্ঘদিন বিদেশ থাকলেও করোনা আবহে দেশে ফিরে আসেন এবং পুনরায় বিদেশ যাওয়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেখে টিকিট কাটার জন্য ৫৩ হাজার টাকা নেওয়া হয় এবং একটি ভুয়ো প্লেনের টিকিট পাঠানো হয়। ঘটনার পর থেকেই ফোন করা হলেও সেই ফোন নম্বর বন্ধ থাকে। 

পরবর্তীতে সাগর বাবু উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম থানার পুলিশ এবং মঙ্গলবার রাতে হাবড়া থানার পল্লীমঙ্গল এলাকা থেকে হাবড়া থানা পুলিশ এবং উত্তর প্রদেশের সাইবার ক্রাইম থানার পুলিশের যৌথ তল্লাশি অভিযানে বিশ্বজিৎ পালকে গ্রেফতার করে। বুধবার দুপুরে বিশ্বজিৎকে উত্তর প্রদেশে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে চেয়ে বারাসত আদালতে তোলা হয় এবং আজই উত্তরপ্রদেশের পুলিশ ধৃতকে নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশে এমনটাই জানিয়েছেন। তবে এই চক্রের সঙ্গে আর যে যুবক  যুক্ত আছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad