নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট বঙ্গি এলাকায় ড্রেনের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। বুধবার সকালে বালুরঘাটের বঙ্গি বিপ্লবী সংঘের সামনে ড্রেনের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা।
খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, বঙ্গি বৈদ্যনাথ পাড়ার রংমিস্ত্রি সনাতন মহন্ত গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন। আজ সকালে ড্রেন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।
তবে এলাকাবাসীরা জানান, সনাতন মৃগীর রোগী ছিলেন। এর আগেও তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। কি কারণে মৃত্যু হল সেই সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

No comments:
Post a Comment