পথ দুর্ঘটনায় যুব তৃণমূল নেতার মৃত্যু, শোকের ছায়া জেলা জুড়ে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 November 2020

পথ দুর্ঘটনায় যুব তৃণমূল নেতার মৃত্যু, শোকের ছায়া জেলা জুড়ে


নিজস্ব সংবাদদাতা, কোচবিহারমঙ্গলবার গভীর রাতে কোচবিহার জেলার নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন দত্তের। সম্প্রতি তিনি কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ২ জনকে নিয়ে একটি গাড়ি নিজে চালিয়ে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন নরেন দত্ত। সেই সময় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। 

খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা নরেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গুরুতর আহত আরও ২ জন। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহার m.j.n. মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যুবনেতার অকাল প্রয়াণে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad