কালিয়াগঞ্জে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ, পরিস্থিতি নিয়ন্ত্রনে শহর জুড়ে মোতায়েন পুলিশ বাহিনী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2020

কালিয়াগঞ্জে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ, পরিস্থিতি নিয়ন্ত্রনে শহর জুড়ে মোতায়েন পুলিশ বাহিনী


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরজয়ন্তী দাসের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে আজ কালিয়াগঞ্জে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ। গৃহবধূকে ধর্ষনের অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক বনধের ডাক দেয় জেলা বিজেপি নেতৃত্ব। সেই মতাবেক আজ বনধ সার্থক করতে সকাল থেকেই রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। এদিন সকাল থেকে রাস্তায় নামে বিশাল পুলিশ বাহিনী। এদিন বিজেপি কর্মীরা শহরে পুরসভা নিয়ন্ত্রিত বাজার বন্ধ করতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেই কারণে শহর জুড়ে পুলিশ মোতায়ন করা হয়। 


অপদিকে বন্ধ সমর্থকেরা কালিয়াগঞ্জের ফতেপুর এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী সহ বেশ কয়েক জনকে আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি সাহেবঘাটা এলাকা থেকে বেশ কিছু বনধ সমর্থক বিজেপি কর্মীদের আটক করে নিয়ে আসে। আটক হওয়া বিজেপি কর্মীদের ছাড়ার দাবীতে বিজেপি কর্মীরা প্রতিবাদ মিছিল করে এসে থানার সামনে বিক্ষোভ দেখায়। বিজেপি কর্মীদের থানার সামনে আটকে দেয়। বিজেপির অভিযোগ শান্তি পূর্ন বনধ সমর্থনে রাস্তায় নামা ১৯ জন বিজেপি কর্মীদের আটক করে থানায় নিয়ে আসে।


উল্লেখ্য গত ৪ নভেম্বর কালিয়াগঞ্জ শহর লাগোয়া ধনকৈল পঞ্চায়েতের নসিরহাট সাধুপাড়ার জয়ন্তী দাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের মধ্যে পুলিশ  একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে আন্দোলন শুরু করেছিল বিজেপি। গত ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে ধর্নামঞ্চ বেধে চলছে লাগাদার ধর্না। জয়ন্তী দাস হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ২৪ নভেম্বর ১২ ঘন্টার কালিয়াগঞ্জ বনধের ডাক দেয় বিজেপি।


No comments:

Post a Comment

Post Top Ad