আপনাদের বাড়ীতে বাসন মেজে দেবো আমাকে একটি মন্ত্রী বানিয়ে রাখুন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2020

আপনাদের বাড়ীতে বাসন মেজে দেবো আমাকে একটি মন্ত্রী বানিয়ে রাখুন


নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: 'তৃণমূল আর জিতবে না,  তৃণমূলের দশা ছোট এক টাকার কয়েনের মতো। মমতা ব্যানার্জী ২০২১- এর বিধানসভা দুপুরে হেরে বিকেলে মোদী, অমিত শাহর বাড়ীতে গিয়ে বলবেন, বাড়ীতে বাসন মেজে দেব আমাকে একটা মন্ত্রী বানিয়ে রাখুন,' বনগাঁর সভা থেকে আক্রমণ শতরূপ ঘোষের। 


২৬ শে নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন ডাকা ধর্মঘটের রাস্তায় নামতে আহ্বান সমর্থকদের।  আক্রমণ হলে পাল্টা আক্রমণের হুঙ্কার শতরূপ ঘোষের।  গত বিধানসভা নির্বাচনের আগে নারদ কান্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রচারে গিয়ে সাধারণ মানুষকে বলেছিলেন আপনাদের বাড়ীতে আমি বাসন মেজে দেবো, তবু আমাদের হারাবেন না।  ২০২১ সালে বিধানসভা নির্বাচনে দুপুরবেলায় হেরে বিকেল বেলায় দিল্লিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহ- এর কাছে গিয়ে বলবেন আপনাদের বাড়ীতে বাসন মেজে দেবো আমাকে একটি মন্ত্রী বানিয়ে রাখুন। 


৭ দফা দাবীতে ২১ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে উত্তর ২৪ পরগণার বনগাঁ বাটার মোরে একটি  সভা থেকে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ শতরূপ ঘোষের। সবার প্রথম থেকেই কখনও নরেন্দ্র মোদীর বিজেপি সরকার কখনও বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। গুজরাটি অমিত শাহর ছেলে বাংলায় মমতা ব্যানার্জির ভাইপোকে নিয়ে একাধিক কটাক্ষ করেন তিনি। খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের জন্য এই ধর্মঘট সেই ধর্মঘটকে সফল করতে সমর্থকদের আহ্বান জানান তিনি। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামার জন্য আহবান করেন যদি আক্রমণ আসে পাল্টা আক্রমণ করবার জন্য নির্দেশ দেন সমর্থকদের, পুলিশ মিথ্যা কেস করলে আগামী তিন মাস পরে সরকার পরিবর্তন হওয়ার পরেই মিছিল করে থানায় গিয়ে কেসের ফাইল নিয়ে নদীতে নিক্ষেপ করা হবে বলেও দাবী করেন তিনি। 


সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি শতরূপ ঘোষ ধর্মঘটে যদি সরকার বিরোধিতা করেন সেই প্রসঙ্গে তিনি বলেন, ওরা যেমন ভাবে বিরোধিতা করবে আমরা তেমন ভাবে বিরোধিতা করবো। স্লোগানে বিরোধিতা করলে আমরা স্লোগানে বিরোধিতা করবো, লাঠি নিয়ে বিরোধিতা করে, আমরা ডান্ডা মেরে বিরোধিতা করবো। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বলেছিলেন মেদিনীপুরের লাল ঝান্ডা ধরার মত একটা হাতকে রাখবে না।  কিন্তু এখন মেদিনীপুরে লাল ঝান্ডা উঠছে আর শুভেন্দু অধিকারী তৃণমূল পতাকা ছাড়ছে।  শুভেন্দু অধিকারী তৃণমূলে থাক বা বিজেপিতে যাক এটা বড় কথা নয়। শুভেন্দু অধিকারীকে নারদা সারদার টাকা চুরি করেছে, আমাদের কর্মীদের মেরেছে, আগামী বছর আমরা সরকারে এলে ও জেলে যাবে।'

No comments:

Post a Comment

Post Top Ad