জয় গুহ, কলকাতা: বেহালা বকুলতলার কাছে গৃহবধূর রহস্য মৃত্যু। বাড়ী থেকে উদ্ধার মৃতদেহ। শ্বাসরোধ করে খুনের অভিযোগ মৃতার পরিবারের। আটক স্বামী। মৃতার নাম চৈতালি মুখোপাধ্যায়, বয়স ৫৪ বছর।
পরিবার সূত্রে খবর, গৃহবধূর স্বামী অরুণ মুখোপাধ্যায় পেশায় ঠিকাদার। কাজের সূত্রে এক যুবক তার স্ত্রীকে নিয়ে নিঃসন্তান দম্পতির বাড়ীতে থাকতেন। সেই যুবকের স্ত্রীর সঙ্গে চৈতালির স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠায় অশান্তি শুরু হয়। মাস তিনেক আগে পর্ণশ্রী থানায় অভিযোগও দায়ের করা হয় এই বিষয় নিয়ে।
গৃহবধূর পরিবারের অভিযোগ, গতকাল রাতে চৈতালির স্বামী ফোন করে স্ত্রীর অসুস্থতার কথা জানায়। পরে তারা গিয়ে গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পান। গৃহবধূর পরিবার শ্বাসরোধ করে খুনের অভিযোগ আনে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।

No comments:
Post a Comment