পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লোয়িস সমিতির অনশনের আজ ১১তম দিন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 October 2020

পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লোয়িস সমিতির অনশনের আজ ১১তম দিন


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:  দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লোয়িস সমিতির অনশন আজ ১১ তম দিনে পড়ল। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবীতে গত ১১ দিন ধরে এই সমিতির সদস্যরা বালুরঘাট কলেজের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই এই অনশনকারীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। 

পাশাপাশি আরও জানা গিয়েছে যে, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই সংগঠনের সদস্যরা এই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।  অনশনকারীদের অভিযোগ যে, অন্যান্য জেলার অনশনকারীদের কাছে ওই জেলার ভারপ্রাপ্ত আধিকারিকরা দেখা করতে এলেও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক মহল থেকে এখনও তাদের সাথে কেউ দেখা করতে কিংবা কথা বলতে আসেননি। 

ফল স্বরূপ তাদের মনে জমেছে ক্ষোভ।  এই অনশনকারীরা আরও জানিয়েছেন যে, আগামী দিনে তাদের দাবী অতি দ্রুত না মানা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad