নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে চার কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেপ্তার তিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নাগরাকাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বীরপাড়া, তেলিয়া পাড়া, সেবক রোডে তল্লাশি চালিয়ে একটি ছোট চার চাকা গাড়ি থেকে দুটি প্যাকেটে মোট আট কেজি ২৯৭ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
সোনার বিস্কুটগুলি অসমের গুয়াহাটি থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। সোনা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
ধৃতরা হল সন্তোষ গাজাগে (মহারাষ্ট্র, পুণে), কৃষ্ণ মজুমদার (কোচবিহার) এবং গাড়ির চালক মনতোষ বিশ্বাস (অসম, গুয়াহাটি)। ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এই ঘটনার সাথে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

No comments:
Post a Comment