নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: কেউ নেশায় আসক্তির কারনে সমাজ থেকে দূরে চলে গিয়েছিলেন, কেউ বা মানসিক সমস্যায় সমাজ থেকে হারিয়ে ছিলেন চরম একাকিত্বে৷ আজ সুস্থ ও স্বাভাবিক মানুষের মত সমাজে ফিরে সামাজিক কাজকর্মকেই গুরত্ব দিয়েছেন এরা। সমাজের সুস্থ মানুষেরাও আজ এদের সাথে ৷
বনগাঁ থানার মোড়ে এরাই তৈরী করেছে বনগাঁ রিকভ্যারিং গ্রুপ। আম্ফান পরবর্তী দুঃসময় ও করোনা আবহের লকডাউনেও বিপর্যস্ত মানুষের পাশে নিয়মিত থাকতে দেখা গেছে এই গ্রুপের সদস্যদের।
বুধবার বনগাঁ রিকভ্যারিং গ্রুপের পক্ষ থেকে একাধিক সামাজিক কর্মসূচী পালন করা হল। আসন্ন দুর্গা পুজোতে করোনা সংক্রমনের সচেতনতা বিষয়ে প্রচার তৎসহ রাস্তায় ঘুরে ঘুরে পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে দিলেন গ্রুপের সদস্যরা। আর্থিক ভাবে দুর্বল পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হল শাড়ি।
গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সীমান্ত মৈত্র , বনগাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানস চৌধুরী , বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তী, সাংবাদিক কার্তিক সাহা, সাংবাদিক নিরুপম সাহা প্রমুখ ৷ গ্রুপের পক্ষ থেকে সংকর্ষন আচার্য্য বলেন, 'যত বেশি আমরা সামাজিক কাজকর্ম করতে পারবো, তত বেশি আমরা সামাজিকভাবে গ্রহন যোগ্য হয়ে উঠবো। এছাড়াও সামাজিক কাজকর্মের মধ্যে আছে এক নির্মল আনন্দ।'

No comments:
Post a Comment